জরুরি সাংগঠনিক নির্দেশিকা
——————————————-
সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগীয় কমিটি
আইন সুরক্ষা ফাউন্ডেশন (ASUF)
বিষয়: আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমাদান প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আইন সুরক্ষা ফাউন্ডেশন (ASUF)-এর সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ে মানবাধিকার কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নব-মনোনীত সভাপতি মোঃ নজরুল ইসলাম জুলু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সুইট-কে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হলো।
এতদসংশ্লিষ্ট নির্দেশনাবলি নিম্নরূপ:
১. সময়সীমা: আজকে থেকে পরবর্তী ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
২. সদস্য নির্বাচন: সৎ, দক্ষ এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
৩. বিভাগীয় প্রতিনিধিত্ব: কমিটির প্রতিটি পদে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিয়ে বিভাগীয় পর্যায়ের কার্যক্রমকে সমন্বিত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি জমাদানে ব্যর্থ হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। আপনাদের সুযোগ্য নেতৃত্বে রাজশাহী বিভাগে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে—এটাই প্রত্যাশা।
আদেশক্রমে, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
আইন সুরক্ষা ফাউন্ডেশন (ASUF)